মাহবুব হাসান লিংকন
অধ্যক্ষ
ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম
Mobile: 01762 688 175

Message from Principal

 

আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ একটি নন্দিত নাম। বাংলাদেশের প্রথম ডিজিটাল কলেজ হিসেবে গৌরবান্বিত এই প্রতিষ্ঠান আজ আন্তর্জাতিক শিক্ষার পাদপীঠ হিসেবে নিজেদেরকে অধিষ্ঠিত করেছে। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের নব সংযোজন ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। এই প্রতিষ্ঠানে রয়েছেন অভিজ্ঞ, সৃজনশীল ও ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে প্রশিক্ষিত শিক্ষকগণ। যাঁদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীরা গড়ে উঠবে বিজ্ঞানমনষ্ক সৃজনশীল মানুষ হিসেবে।

উচ্চশিক্ষা গ্রহণের অন্যতম ধাপ হচ্ছে কলেজ পর্যায়। যথাযথ পথনির্দেশনা, আধুনিক পরিকল্পনা ও দক্ষ শিক্ষা প্রশাসনই উচ্চশিক্ষার এ ধাপকে করে দিতে পারে মজবুত। যুগোপযোগী ক্যামব্রিয়ান কলেজ সে লক্ষ্য নিয়েই পথচলা শুরু করেছে চট্টগ্রামের সমৃদ্ধ জনপদে। ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম হবে মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় ১ম বার অংশগ্রহণ করে শতভাগ পাস সহ ৩২% A+ এবং ৫৮% A গ্রেড পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ্।

আধুনিক শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তোলাই শুধু আমাদের উদ্দেশ্য নয়; আদর্শ চরিত্রবান ও মানবিক গুণসম্পন্ন সংস্কৃতিমনা ও দেশপ্রেমে উজ্জীবিত একজন মানুষ হিসেবে গড়ে তোলাও আমাদের নৈতিক দায়িত্ব।

শুধু ছাত্র শিক্ষকই নন, ক্যামব্রিয়ান কলেজের যথাযথ ও সুষ্ঠু শিক্ষাদানে সম্মানিত অভিভাবকমন্ডলীর সহযোগিতা অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম এ তোমাদের স্বাগতম। শিক্ষাগ্রহণের জন্য এসো। মানুষ হয়ে তোমরা বেরিয়ে পড় দিক-দিগন্তে। তোমাদের সাফল্যে গর্বিত হোক তোমার পরিবার, সমাজ ও স্বদেশ।